মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ভোট দিতে নিরুৎসাহিকারীদের জুতা পেটা করার নির্দেশ দিলেন খান মাসুদ

  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৩.২৭ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

ভোট আপনাদের আমানত, ভোট দিতে নিরুৎসাহিকারীদের জুতা পেটা করার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে নাসিক ২২নং ওয়ার্ডের কোটপাড়া মসজিদ মাঠে কোটপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের লাঙ্গল মার্কার নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খান মাসুদ বলেন, ভোট ৫ বছর পরপর আসে, আমরা কেন ভোট দিবো না। নারায়ণগঞ্জ-৫ আসনে আমরা একজন ভালো দ্বানবীর এমপি পেয়েছি, তাকে ভোট না দিলে কাকে দিবো। তিনি সব সময় জনগণের জন্য কাধে তাকে আমরা ভোট দিবো। কেউ যদি ভোট দিতে নিরুৎসাহি করে তাকে জুতা পেটা করবেন। কারণ তারা দেশের শত্রু, তারা দেশটাকে উলট-পালট করার জন্য আর্ন্তজাতিক ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা ১৯৭১ সালে দেশের বিরুদ্ধে ছিলো তারাই চাচ্ছে শেখ হাসিনার উন্নয়নে বাধাগ্রস্ত করতে।
তিনি আরও বলেন, আগামী ৭ তারিখে আপনারা নিজ নিজ দায়িত্বে সেলিম ওসমানকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং বন্দরে ২২নং ওয়ার্ড সব থেকে বেশি ভোট দিয়ে আমরা দেখিয়ে দিবো ইনশাআল্লাহ।
কোটপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আজিজ জাফরীর সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন মহিদ জাফরী, নামজুল, ডালিম হায়দার।
এসময় নির্বাচনী উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নাসিক ২২নং ওয়ার্ড যুবলীগ নেতা আল আমিন, সায়েম, রাব্বি, নয়ন, ইমরান, আনোয়ার, ইয়াছিন, আলম, স্বপন, শাহীন, তুষার ও সিফাত সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort