বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে চাই : জেলা প্রশাসক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১০.২০ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

মাদানী এভিনিউ থেকে বালু নদী পর্যন্ত (মেজর রোড-৫) প্রশস্তকরণ এবং বালু নদী থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত (মেজর রোড-৫ ক) সড়ক নির্মাণ (১ম পর্ব) শীর্ষক প্রকল্প এর ক্ষতিগ্রস্তদের মধ্যে ভূমি অধিগ্রহনের চেক বিতরণ করা হয়েছে। বুধবার ১১ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দিন মঞ্জু।

 

অনুষ্ঠানে জানানো হয়, রূপগঞ্জ ও নাওড়া মৌজায় ৩৩.৭৬৩২ একর ব্যাক্তি মালিকানাধীন ও ০.৯৩২৪ একর খাস ভূমি স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল ১৯৯৭ এর ৭ ধারা মোতাবেক প্রাক্কলিত মূল্য ১৩৩ কোটি ৬৭ লাখ ২৮ হাজার ৮১৭ টাকা। চলতি বছরের ১৮ মে থেকে ক্ষতিপূরণ প্রদান শুরু হয়েছে। ইতোমধ্যে ১১০ জনকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। বুধবার ২২ জন ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক বলেন, আমরা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে চাই। আমাদের প্রধানমন্ত্রীও চান জনগণ ভূমি ব্যবস্থাপনায় জনগণ যাতে সহজে সব ধরনের সেবা পেতে পারে। কোথাও কোন হয়রানির শিকার না হতে হয়। আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা, এসিল্যান্ড অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসহ ভূমি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকল দফতরে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আজকে আপনারা যারা চেক পেয়েছেন তাদেরকে আমি আশ্বস্ত করেছিলাম আপনারা এক মাসের মধ্যে চেক পাবেন। আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছি। অবশিষ্ট যারা এখনো আবেদন করেননি তাদেরকে জানিয়ে দিবেন নারায়ণগঞ্জে ভূমি ব্যবস্থাপনায় সেবা পেতে যাতে কোন মধ্যস্বত্ত্বভোগীর কাছে না যায়। তারা যাতে সরাসরি আমাদের কাছেই আবেদন করেন। যেকোন সমস্যা হলে যাদের আমাদর সরাসরি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort