মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

ভারতের সূর্যকুমার ও পাকিস্তানের রউফকে শাস্তি দিল আইসিসি

  • আপডেট সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৬ এএম
  • ৭৮ বার পড়া হয়েছে

সবশেষ ভারত পাকিস্তান ম্যাচের পর থেকেই আলোচনায় আছেন সূর্যকুমার যাদব ও হারিস রউফ। এবার দুজনকেই শাস্তি দিয়েছে আইসিসি।
খেলায় রাজনীতি টেনে এনেছিলেন দুজনেই। আর তাতেই ভেঙে বসেছিলেন আইসিসির আচরণবিধি। তার দায়েই এবার দায়ে শাস্তি পেতে হলো দুজনকে।

ক্রিকইনফো জানিয়েছে, শুক্রবার শুনানি শেষে দুজনকেই ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এশিয়া কাপের গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে জয় নিজ দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করায় সূর্যকুমারের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অন্যদিকে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বিতর্কিত অঙ্গভঙ্গি ও উদ্যাপনের জন্য রউফ ও তার সতীর্থ সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে অভিযোগ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তিনজনই নিজেদের নির্দোষ দাবি করায় আনুষ্ঠানিক শুনানি হয়। ফারহানকে শুধু সতর্ক করে দেওয়া হয়। জরিমানা করা হয়নি।

সূর্যকুমারকে জরিমানার পাশাপাশি ‘রাজনৈতিক মন্তব্য’ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তার শাস্তির বিরুদ্ধে আপিল করেছে বিসিসিআই।

রোববার এশিয়া কাপের ফাইনালে আবার দেখা হবে ভারত ও পাকিস্তানের। তার আগে দুই পক্ষের দুই আলোচিত ব্যক্তিত্বের শাস্তি বিতর্কের আগুনে নতুন ঘি ঢালল বৈকি!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort