রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

ভারতের কাছে বাজেভাবে হারের ভয়ে ম্যাচ বয়কট চান সাবেক পাকিস্তানি ক্রিকেটার

  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ২.৩৬ পিএম
  • ৮৪ বার পড়া হয়েছে

পেহেলগাম যুদ্ধসহ এর আগের দ্বন্দ্বের জেরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট দল। দুইবার খেলা পড়লেও প্রতিবারই ম্যাচ বয়কট করেছিল তারা। আসন্ন এশিয়া কাপেও ভারতের একই কাজ করা উচিত বলে মনে করেন বাসিত আলি। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, খেলা হলে পাকিস্তানের অবস্থা খারাপ করে দেবে ভারত।

সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা। সুপার ফোর এবং ফাইনালে উঠলে আরও দু’বার মুখোমুখি হতে পারে দুই দেশ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। দেশটির ক্রিকেটাররা ফর্মে নেই। এই অবস্থায় এশিয়া কাপ খেলতে নামলে পাকিস্তান আরও লজ্জায় পড়বে বলে মনে করেন বাসিত।

‘দ্য গেমপ্ল্যান’ ইউটিউব চ্যানেলে বাসিত বলেছেন, ‘আমি প্রার্থনা করছি যেন ভারত কোনোভাবে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চায়। ঠিক যে কাজ ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে করেছিল। খেলা হলে ওরা আমাদের এত খারাপভাবে হারাবে যে আপনি ভাবতেও পারবেন না।’

বাসিতের মতে, ‘পাকিস্তান যদি আফগানিস্তানের কাছে হেরে যায় তা-ও ভাল। কিন্তু ভারতের কাছে কোনোমতেই হারলে চলবে না। তিনি বলেছেন, আফগানিস্তানের কাছে আমরা হারলেও দেশের মানুষের কিছু আসবে-যাবে না। কিন্তু ভারতের কাছে হারলে সবাই পাগল হয়ে যাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort