বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ভক্তদের জন্য দারুণ সুযোগ ঋতুপর্ণার

  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ৫.৩৯ এএম
  • ৫৩৮ বার পড়া হয়েছে

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশেও রয়েছে তার ব্যাপক পরিচিতি। জনপ্রিয় এ অভিনেত্রীর অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে দুই দেশেই। সেই ভক্তদের জন্যই দারুণ সুযোগ করে দিচ্ছেন ঋতু। তার সঙ্গে আড্ডা দেয়ার সুযোগ।

ঋতুপর্ণা সম্প্রতি কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর সঙ্গে ‘ফুলমতি’ শিরোনামে একটি গান গেয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া দুর্গাপূজা উপলক্ষে গানটি প্রকাশিত হয়েছে।

এই গানের একটি রিল বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঋতুপর্ণা। সেই সঙ্গে ভক্তদের দিলেন খুশির খবর। বললেন, ‘আমার সাথে আড্ডা দিতে চান? তাহলে করতে হবে ছোট্ট একটা কাজ। ফুলমতি গানের রিল বানান। সেরার সেরা রিলমেকারের জন্য থাকবে আমার পক্ষ থেকে উপহার আর অনেক আড্ডা।’

অবশ্য ঋতুপর্ণা যেহেতু কলকাতার মানুষ, সুযোগটা স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের ভক্তরা পাচ্ছেন। এখন দেখার পালা, কার রিলে তিনি মুগ্ধ হন, আর কে পান তার সঙ্গে আড্ডা দেয়ার সুযোগ।

প্রসঙ্গত, ঋতুপর্ণা সেনগুপ্তকে সর্বশেষ দেখা গেছে ২০২০ সালের সিনেমা ‘দ্য পার্সেল’-এ। এছাড়া তিনি সম্পন্ন করে রেখেছেন বহুল আলোচিত ‘বেলা শুরু’ সিনেমার কাজ। তার ঝুলিতে আরও রয়েছে ‘লবঙ্গলতা’, ‘ছুটি’ ও ‘মায়াকুমারী’ নামের সিনেমাগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort