বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার ইউনাইটেড অ্যাপারেলস চালু ও বেতন পরিশোধের সিদ্ধান্ত ২১ অক্টোবর ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত ‘ফজরের পর রাস্তা পরিষ্কারের সেই চিত্র এখন আর দেখা যায় না’: প্রধানমন্ত্রী পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে এবার কুমারীর আসনে গলাচীপার শ্রেয়শ্রী নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায় পানিরকল এলাকায় চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ, কথিত সাংবাদিক ও পুলিশের সোর্স আমজাদ হোসেন মোল্লার গ্রেপ্তার দাবি এলাকাবাসীর বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি

রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩.৩৮ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়াকে (৪২) কুপিয়ে হত্যার মামলায় সারোয়ার খান (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সারোয়ার খান রূপগঞ্জের পাইস্কা গ্রামের মোক্তার খানের ছেলে। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।

এসআরবি-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১১ ও এসআরবি-১ যৌথভাবে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভারের পাশে তানহা ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে সারোয়ারকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রিপন মিয়া তাঁর ছেলে শাওন ইফাতকে নিয়ে যাওয়ার সময় ভোলাব ইউনিয়নের পাইস্কা গ্রামের কলি মার্কেটে আমিনুল খানের বাড়ির পাশে হামলার শিকার হন। পূর্বশত্রুতার জেরে অভিযুক্তরা বল্লম, চাপাতি, ছেনি ও ধারালো চাকু দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে পালিয়ে যান। এ সময় শাওন দৌড়ে সরে গিয়ে প্রাণ রক্ষা করেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। পরে নিহতের ছেলে শাওন ইফাত বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তার সারোয়ারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort