বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ সাংবাদিক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, দোয়া কামনা রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার ইউনাইটেড অ্যাপারেলস চালু ও বেতন পরিশোধের সিদ্ধান্ত ২১ অক্টোবর ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত ‘ফজরের পর রাস্তা পরিষ্কারের সেই চিত্র এখন আর দেখা যায় না’: প্রধানমন্ত্রী পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে এবার কুমারীর আসনে গলাচীপার শ্রেয়শ্রী নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায়

ইউনাইটেড অ্যাপারেলস চালু ও বেতন পরিশোধের সিদ্ধান্ত ২১ অক্টোবর

  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩.৩৬ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের চাষাঢ়া ও ফতুল্লায় ইউনাইটেড অ্যাপারেলস ও সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের চলমান সংকট নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী ২১ অক্টোবরের মধ্যে ইউনাইটেড অ্যাপারেলস কারখানা কবে চালু করা হবে এবং শ্রমিকদের বকেয়া বেতন কখন পরিশোধ করা হবে, সে বিষয়ে মালিকপক্ষকে সুস্পষ্ট সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের উপস্থিতিতে বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও পরিচালক মামুনুর রশিদসহ মালিকপক্ষের অন্য প্রতিনিধিরা। শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি শ্রমিকনেতা হাফিজুল ইসলাম, গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এম এ শাহীনসহ ১৫ জন শ্রমিক প্রতিনিধি।

বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, শ্রমিকদের চলমান সংকট সমাধানে জেলা প্রশাসকের সভাপতিত্বে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘অনেক আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, আগামী ২১ অক্টোবরের মধ্যে মালিকপক্ষ জানাবে কবে ইউনাইটেড অ্যাপারেলস কারখানা খুলে দেওয়া হবে। একই সঙ্গে কারখানা চালুর পর শ্রমিকদের বকেয়া বেতন কবে পরিশোধ করা হবে, সে বিষয়েও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’

শ্রমিকদের পাওনা ও ছাঁটাইয়ের বিষয়ে ইকবাল হোসেন বলেন, ‘শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ থাকাকালীন সময়ের জন্য কোনো পাওনা দিতে মালিকপক্ষ রাজি হয়নি। তবে আমরা অনুরোধ করেছি, এই সময়ের জন্য শ্রমিকদের অন্তত কিছু আর্থিক সুবিধা বা হাজিরাভিত্তিক পাওনা দেওয়া হোক।’

তিনি আরও বলেন, ‘কারখানার ৪৩ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা দাবি জানিয়েছি, তাঁদের সাময়িক বরখাস্ত অবস্থায় না রেখে শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী ছাঁটাইজনিত সুবিধা দেওয়া হোক। পাশাপাশি যেসব শ্রমিকের চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হয়নি, তাঁদেরও অন্তত এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার অনুরোধ জানিয়েছি।’

এর আগে গত ৮ অক্টোবর সকালে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় ইউনাইটেড অ্যাপারেলস কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। বন্ধ কারখানা চালু, বকেয়া বেতন পরিশোধ ও অন্যায্য ছাঁটাই বন্ধের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

পরবর্তী সময়ে ১৩ অক্টোবর সকালে একই দাবিতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে তাঁরা সড়ক ছেড়ে দেন। পরে সংকট নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort