সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ফজরের পর রাস্তা পরিষ্কারের সেই চিত্র এখন আর দেখা যায় না’: প্রধানমন্ত্রী পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে এবার কুমারীর আসনে গলাচীপার শ্রেয়শ্রী নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায় পানিরকল এলাকায় চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ, কথিত সাংবাদিক ও পুলিশের সোর্স আমজাদ হোসেন মোল্লার গ্রেপ্তার দাবি এলাকাবাসীর বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি নগরীতে পিস্তল-হেরোইনসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ প্রতিযোগিতায় টিকে থাকতে বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই: এমপি কালাম আড়াইহাজারে ভাড়া ঘরে যুবকের বস্তাবন্দি লাশ, স্ত্রী আটক

‘ফজরের পর রাস্তা পরিষ্কারের সেই চিত্র এখন আর দেখা যায় না’: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২.১৫ পিএম
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ ও উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার গঠনের প্রথম দিকে বিরোধীদলের নেতাকর্মীদের ফজরের নামাজের পর রাস্তা পরিষ্কার করতে দেখা গেলেও এখন আর তা দেখা যায় না। তিনি বিরোধীদলের উদ্দেশে বলেন, বিরোধিতা কেবল বিরোধিতার খাতিরে না করে তা যেন গঠনমূলক হয়। সরকারের বিরোধিতায় স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের সঙ্গে গাদ্দারি বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একাত্তর ও জুলাইয়ের শহীদদের লক্ষ্য ছিল সুশিক্ষা ও ভালো পরিবেশ নিশ্চিত করা। তাদের আত্মত্যাগের ফলেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং মানুষ ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি একাত্তরের পাশাপাশি জুলাইকেও ধারণ করে বলে জানান তিনি।

দাওয়াত পেয়েও বিরোধীদল জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রে সব বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে দ্বিমত থাকা উচিত নয়। সংবিধান সংশোধন নিয়ে সংসদে আলোচনা ও ফয়সালা করার জন্য জনগণ জনপ্রতিনিধিদের পাঠিয়েছে উল্লেখ করে তিনি রাস্তা অবরোধ বা বিক্ষোভ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান।

এর আগে শনিবার হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কোয়ার্টারে আকস্মিক পরিদর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ তুলনামূলক ভালো হলেও হাসপাতাল ও সরকারি কোয়ার্টারের অবস্থা সবচেয়ে খারাপ। সরকারি কর্মকর্তারা পরিবেশ নিয়ে সচেতন না হলে সাধারণ মানুষ কী শিখবে, সেই প্রশ্ন তুলে তিনি একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort