রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বীর মুক্তিযোদ্ধা বাদশা সরকার আর নেই

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৪.২২ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

বন্দরের রসুলবাগ এলাকার বীর মুক্তিযোদ্ধা বাদশা সরকার (৭০) ইন্তেকাল করেছে। শনিবার (২৮ মে) সকাল ১০টায় তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর কদম রসুল দরগাহ শরীফের সামনে মরহুমের রাষ্ট্রিয় মর্যদা ও জানাজা শেষে নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে দাফন করা হয়। তিনি ছিলেন মহানগর বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার।

বিকালে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করেন সরকারের পক্ষে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত-এ-খুদা।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অংশ নেন ইন্সস্পেক্টর (তদন্ত) মহসীন ও পুলিশের দল। মরহুমের জানাজায় অংশ নেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আ. আজিজ, বীরমুক্তিযোদ্ধা তোতা মিয়া, বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনসহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাবৃন্দ। এছাড়া এসময় আরও অংশ নেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও এলাকার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমের মৃত্যুতে মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি এড. আবুল কালাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকস্তবক পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort