রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়: দিপু ভূঁইয়া শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে: আবুল কালাম সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান 

বিচার ব্যবস্থাকে ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে সরকার : রফিউর রাব্বি

  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৫১ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেছেন, সরকার দেশে বেছে বেছে বিচার করছে। ভিন্নমত দমনের জন্য দিনে হাজার হাজার নাম উল্লেখ করে শত শত মামলা করছে। মৃত-প্রবাসী কেউই বাদ যাচ্ছে না। এসব মামলা আবার হওয়ার সাথে সাথে পুলিশ তৎপর, কিন্তু সাড়ে দশ বছর হলেও ত্বকী হত্যার তৈরী করে রাখা অভিযোগপত্রটি আদালতে জমা দেয়া হয় না। বিচার শুরুই হয় না। বিচার ব্যবস্থাকে সরকার ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে।

 

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৬ মাস (সাড়ে দশ বছর) উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ¦ালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, সরকার গুম-হত্যা ও ডিজিটাল নিরাপত্তা আইনের পর এখন সাইবার নিরাপত্তা আইন করে মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। যাতে সরকারের মন্ত্রী, এমপি, আমলা ও সরকারীদলের কোরো অন্যায়-অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে মানুষ কথা না বলে, সরকারের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রতিবাদ না করে। মানুষের ভোট, বাক-স্বাধীনতা, সাংবিধানিক অধিকার হরণ করে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এই সরকার।

রফিউর রাব্বি বলেন, ত্বকীর ঘাতকদের সরকার বারে বারে পুরস্কৃত করেছে। প্রধানমন্ত্রী শামীম ওসমানকে নারায়ণগঞ্জের মানুষের ঘাড়ে সিন্দাবাদের ভুতের মতো চাপিয়ে রেখেছে। এই পরিবার ও তাদের তাবেদাররা নারায়ণগঞ্জের মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে। তিনি ত্বকী, সাগর-রুনীসহ নারায়ণগঞ্জের আশিক চঞ্চল বুলু, মিঠু হত্যার বিচার দাবি করেন।

 

দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহবুবুর রহমান মাসুম প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ১৬৪ ধারায় জবানবন্দিতে নাম আসার পরেও কেন আজমেরী ওসমানকে গ্রেপ্তার করা হলো না। ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমানকে আইনের কাঠগড়ায় দাড় করাতে হবে। ত্বকীর সকল ঘাতকদের ফাঁসি নিশ্চিৎ করতে হবে। তা না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে। মানবাধিকার লঙ্ঘনের বিচারগুলো প্রধানমন্ত্রী না করলে, এই অপরাধে একদিন আন্তর্জাতিক আদালতে তাকে অবশ্যই দাঁড়াতে হবে।

 

সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, সিপিবি শহর কমিটির সভাপতি আবদুল হাই শরীফ, বাসদ জেলা সংগঠক জিএম কাদির, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান, সামাজিক সংগঠন সমমনার সভাপতি সালাউহদ্দিন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এর পর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort