মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় জাসাসকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ আমিও এক সময় পাট ব্যবসায়ী ছিলাম: আবুল কালাম সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ম্য

বিগ ব্যাশের ড্রাফটে ১১ জন বাংলাদেশি, রিটেনশনের তালিকায় রিশাদ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১.৫১ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের পতাকাটা নামের পাশে বিগ ব্যাশে খেলেছিলেন একজনই। সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে এরপর এসেছিল কেবল রিশাদ হোসেনের নাম। তবে বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে মেলেনি এনওসি। হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েও তাই অস্ট্রেলিয়ান লিগে খেলা হয়নি বাংলাদেশি এই লেগস্পিনারের।
বিগ ব্যাশ লিগের পরবর্তী মৌসুমের ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ জুন। আর এই ড্রাফটে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের ১১ জন ক্রিকেটারের। এদের আছেন রিশাদ হোসেনও, চাইলে তাকে দলে ধরে রাখতে পারবে হোবার্ট হারিকেন্স।

গত মৌসুমের ড্রাফট থেকে রিশাদকে দলভুক্ত করেছিল হোবার্ট। যদিও বিপিএলের কারণে বিগ ব্যাশে যাওয়ার এনওসি পাননি রিশাদ।

ড্রাফটে থাকা বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা হলেন- শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

বাংলাদেশের এসব তারকাদের প্রত্যেকেই নাম লিখিয়েছেন পুরো মৌসুমের জন্য। যদিও শেষ পর্যন্ত আদতেই দল পেয়ে পুরোটা সময় থাকতে পারছেন কি না তা এক বড় প্রশ্ন। মূলত বিপিএল ও বিগ ব্যাশের সূচি একই সময়ে হওয়ার কারণে বাংলাদেশি তারকাদের প্রতি আগ্রহ কমই থাকে এসব দলের। তারপরেও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বিশেষভাবে চিহ্নিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট।

সবমিলিয়ে এবারের বিগ ব্যাশ ড্রাফটে নাম জমা দিয়েছেন ৩০ দেশের ৬০০-এর বেশি ক্রিকেটার। সবগুলো টেস্ট এবং ওয়ানডে খেলা দেশগুলোর পাশাপাশি হংকং, রুয়ান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া এবং হাঙ্গেরি থেকে ক্রিকেটাররা নাম জমা দিয়েছেন বিগ ব্যাশের ড্রাফটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort