সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

বিএনপি নেতা মামুন মাহমুদকে ছুরিকাঘাত, এক যুবককে আটক করে গণধোলাই

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৬.৩৩ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টায় রাজধানীর পল্টনে কস্তুরী হোটেলের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা যায়, মামুন মাহমুদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার পরিচত মো. ইউসুফ আলী। তিনি জানান, পল্টন এলাকায় মামুন মাহমুদের একটি অফিস আছে। অফিস থেকে বেরিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন তার গতিরোধ করেন। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।

আহত অবস্থায় মামুন মাহমুদ বলেন, অজ্ঞাতরা আমাকে ছুরিকাঘাত করেছে। আপাতত চিকিৎসা নিচ্ছি, তারা কারা বা কেন করেছে পরে জানাতে পারবো।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমাদের দলীয় বৈঠক ছিল পল্টনে মামুনের অফিসে। দুপুর ৩টা থেকে আমাদের বৈঠক চলে। ইফতারের পর আমরা চলে আসি। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে জানি না। যদি ছিনতাইকারীরা এ কাজ করতো তবে তো টাকা পয়সা নিতো।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দীন মিয়া বলেন, পুরানা পল্টন কস্তুরী হোটেলের গলি এলাকায় একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সময় জুয়েল নামে একজনকে স্থানীয়রা ধরে গণধোলাই দিয়েছে, তিনিও হাসপাতালে আছেন। বিষয়টি ছিনতাই কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort