মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর উপজেলা আ’লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ১০.৪৯ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৬-১১-২৩ নভেম্বর দিনব্যাপী সন্ত্রাস, নিরীহ মানুষ পোড়ানো, হরতাল ও অবরোধের নামে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বন্দর উপজেলার আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের উদ্যেগে এ কর্মসূচী পালন করা হয়। তবে অন্যান্য সময়ের মত উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মদনপুর বাস স্টেশনে একসাথে শান্তি সমাবেশ না করে পৃথকভাবে মঞ্চ তৈরী করে কর্মসূচী পালন করে । যার দক্ষিনভাগের মঞ্চের নেতৃত্ব দেন বন্দর উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ। অন্যদিকে উত্তর অংশ মঞ্চের নেতৃত্বে থাকেন সহ-সভাপতি ও মদনপুর ইউপি’র আলহাজ্ব গাজ্বী এম এ সালাম চেয়ারম্যান। উভয় নেতার নেতৃত্বেই আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মদনপুর বাস স্টেশন থেকে কেওঢালা মোড় পর্যন্ত মোটরসাইকেল বহর ও পায়ে হেঁটে বিভিন্ন রঙ্গের ব্যানার ফেস্টুন নিয়ে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে

এ সময় এম এ রশিদ বলেন- বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনি বিএনপি-জামাত চক্র অবরোধের নামে নিরীহ মানুষ পুড়িয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।

সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজীমুদ্দিন প্রধান বলেন,মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীলীগের বিরুদ্ধে এই চক্রের ধারাবাহিক ষড়যন্ত্র। তারা কখনো শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও গণতন্ত্র নস্যাৎ করতে পারবে না।

সহ-সভাপতি আলহাজ্ব আজিজুল হক আজিজ বলেন,আমরা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিকরা তাদের এই ষড়যন্ত্র রাজপথে রুখে দিবো।
এম এ সালাম চেয়ারম্যান চলমান নৈরাজ্য রুখে দিতে প্রতিটি পয়েন্টে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জনগণের জানমাল রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার আহবান জানান ।

শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজ্বী নাসির উদ্দীন, ২৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সানোয়ার হোসেন বিপ্লব, হাবিবুর রহমান হাবিব, ইব্রাহীম কাসেম,জুয়েল, শরীফ, জাবেদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort