রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

বস্তাবন্দি অজ্ঞাতনামা এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৩.৩৪ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের সৈয়দপুর এলাকা থেকে বস্তাবন্দি অজ্ঞাতনামা এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) মধ্য রাতে সদর থানাধীন ওই এলাকায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি বস্তাবন্দি করে এখানে ফেলে যায়।

সৈয়দপুর এলাকার স্থানীয়রা জানান, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে পড়ে থাকা বস্তা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে সেখানে জড়ো হন স্থানীয়রা। এ সময় বস্তায় রক্ত জমাট ছিল। এ সময় বস্তা খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মরদেহটি দ্বিখণ্ডিত। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে মরদেহটি কয়েকদিন আগের। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি বস্তাবন্দি করে এখানে ফেলে যায়। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি যারা মরদেহটি ফেলে গেছে তাদের সনাক্ত করতে পুলিশসহ অন্যান আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানান সদর থানার ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort