শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

বর্তমান সরকারকে আবারও নির্বাচিত করতে হবে: মেয়র আইভী

  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ৪.০০ এএম
  • ২১৫ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, আমাদের আগামী প্রজন্মকে নিয়ে বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে ভালো মানুষ হতে হবে। আমাদের প্রত্যেক অভিভাবককে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন হবে শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আমাদের আজকের প্রজন্ম থেকে ভবিষৎ প্রজন্ম গড়ে উঠবে যাতে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিদ্যানিকেতন হাই স্কুলের ১৭ বছরে পদার্পন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মেয়র বলেন, আমরা এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের নাগরিক। আগামীতে স্মার্ট বাংলাদেশের নাগরিক হবো। এই স্মার্ট বাংলাদেশের জন্য বর্তমান সরকার কাজ করছে। এই স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে আমাদের আজকের প্রজন্ম। তাই আমাদের কে স্মার্ট বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য বর্তমান সরকারকে আবারও নির্বাচিত করতে হবে।

বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের চেয়ারম্যান কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, স্কুলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, ট্রাস্টি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, আফজাল হোসেন পন্টি, কৃষ্ণধন সাহা, মাহবুবুর রহমান, সাদেকুর রহমান, তৌহিদ ইমাম পিটু প্রমুখ।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, আমাদের আগামী প্রজন্মের প্রত্যেককে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন শুধু পুঁথিগত কিংবা গতানুগতিক শিক্ষা নয়, তাদের কে স্বশিক্ষায় নিজ নিজ মেধা অনুযায়ী শিক্ষিত করে তুলতে হবে।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমাদের বর্তমান সমাজে যারা সন্ত্রাস ও মাদকের সাথে জড়িত তাদেরকে বর্জন করতে হবে। যারা সমাজে মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছে। তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।

অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ বলেন, আমাদের পাঠ্য পুস্তকের পাশাপাশি অন্যান্য বই পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু পড়াশোনা করে ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আমাদের সামাজিক ও সুশিক্ষিত হতে হবে।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা নবীন শিক্ষাথীদের রাখীবন্ধন পড়িয়ে ও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এবছর বিদ্যানিকেতন হাই স্কুলে ৪৬০জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এনিয়ে ২০০০ শিক্ষার্থী বিদ্যানিকেতন হাই স্কুলে পড়াশুনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort