মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৩.৩২ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে সিহাদ (১৬) নামে ১০ শ্রেণীতে অধ্যয়ণরত এক ছাত্রের করুন মৃত্যু বরণ করেছে। নিহত স্কুল ছাত্র সিহাদ ফতুল্লা থানার মাসদাইরস্থ তালা ফ্যাক্টরী এলাকার শফিউদ্দিন ওরফে খোকা মিয়ার ছেলে।

বুধবার (২২ মে) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ দিপক সাহা মন্দিরে সামনে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় এলাকাবাসী সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে উল্লেখিত নদী থেকে ওই স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করে। দূর্ঘটনার খবর পেয়ে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ ও মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার বিকেল ৪টায় নারায়নগঞ্জের মাসদাইর থেকে আগত ৪ বন্ধু মিলে সাবদীস্থ ব্রম্মপুত্র নদীতে গোসল করতে নামে। সিহাদ সাঁতার না জানার কারনে গভীর পানিতে তলিয়ে যায়।

পরে তার সহপাঠীরা বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানালে সস্থানীয়রা বিষয়টি বন্দর ফায়ার সার্ভিসকে অবগত করে। পরে এলাকাবাসী সহায়তায় বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উল্লেখিত নদী থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে।

কলাগাছিয়া নৌ ফাঁড়ি সূত্রে জানাগেছে, নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিত ভাবে আবেদন করলে নৌ পুলিশ ওই দিন সন্ধ্যায় উদ্ধারকৃত মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort