বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দর, সোনারগাঁয়ে ২ প্রতিষ্ঠানে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান

  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৩.৪২ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

বন্দর ও সোনারগাঁও উপজেলায় দুটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে র‌্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-১১’র ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানী (সিপিএসসি) এর কোম্পানী কমান্ডার এম. এম মাহমুদ হাসান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ক্যাব নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন।

 

অভিযানের সময় সোনারগাঁয়ের নানাখী আলিপুরা এলাকায় ভোজ্যতেল বাজারজাত করণ প্রতিষ্ঠান এইচ কে ফুড প্রডাক্টস বাংলাদেশকে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় ২০ হাজার লিটার বোতলজাত তেল ধংস করা হয়।

অপরদিকে বন্দরের ধামগড় কাজীপাড়া এলাকায় এন.এম.সি ফুড এন্ড কনজুমার প্রডাক্টকে অনুমোদনহীন ভেজাল জুস তৈরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমান ভেজাল জুস ধংস করা হয়।

সেলিমুজ্জামান জানান, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে এইচ কে ফুড প্রডাক্টস বাংলাদেশ সয়াবিন তেলের বোতলের গায়ে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সয়াবিন তেল লিখে বাজারজাত করে আসছে। কিন্ত তেলে ভিটামিন ‘এ’ এবং উপযুক্ত ল্যাব ও টেকনিশিয়ান এর অস্তিত্ব পাওয়া যায়নি।

এই অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও ২০ হাজার লিটার বোতলজাত তেল ধংস করা হয়েছে।

এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে এন এম সি ফুড এন্ড কনজুমার প্রডাক্ট ভেজাল জুস তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমান ভেজাল জুস ধংস করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort