বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দর মদনগঞ্জে আন্তর্জাতিক ফুটবলার রাফি ওপর সন্ত্রাসী হামলা

  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১.৩৯ এএম
  • ৭৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জ পায়রা চত্তরে আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় মোঃ গোলাম রাফি খান (২০)-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন রাফি খান, যার একটি চোখে লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভিকটিমের পিতা মোঃ বশির উদ্দিন রতন খান (৫৯) বন্দর থানায় দায়ের করা অভিযোগে জানান, গত ১৭ অক্টোবর সকাল ১০টার দিকে রাফি খান তার চাচার বাসায় যাওয়ার পথে স্থানীয় কিছু সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। অভিযুক্তরা হলেন—আল আমিন, ডালিম, মাজুর, দুলাল, রুবেল, ইমরানসহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন।
অভিযোগে বলা হয়, রাফির কাছে থাকা মোবাইল ফোন ও টাকা দাবি করলে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ১নং আসামি আল আমিন তার চোখে লোহার রড দিয়ে গুরুতর আঘাত করে। এছাড়া ২ ও ৩নং আসামি তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন (মূল্য আনুমানিক ৩১ হাজার টাকা) ছিনিয়ে নেয়।
রাফির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত রাফিকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে নারায়ণগঞ্জ মডেল আই কেয়ার সেন্টারে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort