মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দর উপজেলা নির্বাচন : ভোট কেন্দ্রে এজেন্টকে মারধরের অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৩.৫৭ এএম
  • ১৫২ বার পড়া হয়েছে

বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে টেনেহিঁচড়ে বের করে পুলিশের সামনে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার ওই এজেন্টের নাম মো. ফারুক।

তিনি জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনের (আনারস) পোলিং এজেন্ট। আজ বেলা ১১টার দিকে মদনপুর ইউনিয়নের ৩৩ নম্বর কেওডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারধরের ওই ঘটনা ঘটে।

মাকসুদ হোসেনের প্রধান নির্বাচনী সমন্বয়ক ইকবাল হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদের সমর্থক আলী নূর ওই এজেন্টকে প্রথমে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। তিনি তাতে রাজি না হলে তাঁকে টেনেহিঁচড়ে বুথ থেকে বের করে মারধর করা হয়।

এ সময় পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের সামনেই তাঁকে বেধড়ক পেটানো হয়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার বুথে পাঠানো হয়েছে। অবশ্য মারধরের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদ।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেছেন, বুথ থেকে টেনে বের করা হয়নি। ফারুক নামের ওই এজেন্ট বুথ থেকে বাইরে বের হয়েছিলেন। তখন প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। পরে সব ঠিকঠাক হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort