শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

বন্দরে ১৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৪ হোটেলকে লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১.৩১ পিএম
  • ৬৮ বার পড়া হয়েছে

বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিশেষ অভিযানে ১ হাজার ৮০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় চারটি হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দর উপজেলার জাঙ্গাল বাসস্ট্যান্ড, বারপাড়া, কেওডালা অলিম্পিক বিস্কুটের গলি রোডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং তিতাস গ্যাসের বন্দর জোনের ম্যানেজার (প্রকৌশলী) জাহিন আমির খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, মোরসালিন ও রনি প্রমুখ। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ সদস্যও অংশ নেন।

অভিযান চলাকালে তিতাস কর্তৃপক্ষ জানান, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চলমান রয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort