বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

বন্দরে ১২ দফা দাবিতে মেরিন শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৮.০০ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

বিদ্যুৎ সরবরাহ, নিরাপত্তা ও বিনোদন নিশ্চিতসহ ১২ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা। ওই সময় তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে ক্লাস বর্জনের ঘোষনা দেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বন্দরে সোনাকান্দাস্থ উল্লেখিত প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহনরত শিক্ষার্থীরা বলেন, ১২ দফা দাবির কথা জানিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষের নিকট স্মরকলিপি জমা দেওয়া হয়েছে। কিন্তু অধ্যক্ষ দাবি পূরন না করে আন্দোলনকারী শিক্ষার্থীদের শোকজ করেছেন। একই সঙ্গে ছাত্রদের খেলার মাঠ ব্যবহার করতে দেওয়া হয় না। ছাত্রবাসে বিদ্যুৎ দেওয়া হয় না। বহিরাগতদের প্রবেশ বন্ধ না করে অনিরাপত্তার মধ্যে ফেলা হয়েছে সাধারন শিক্ষার্থীদের। এসব দাবি দ্রæত বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

 

তাছাড়াও মেরিন ডিপ্লোমাতে ভর্তি হতে গেলে পপুলার থেকে কতগুলো শারীরিক পরীক্ষা করতে বলা হয়। এবং বলে দেয়া হয় পরীক্ষাগুলো পপুলার ছাড়া অন্য কোথাও পরীক্ষা করলে হবে না। শিক্ষার্থিরা পরীক্ষা করে আসার পরে রিপোর্ট দেখে অনেককে বাদ দেওয়া হয় আবার অনেককে হাইট ও ওজনের জন্য বাদ পড়ে।

 

এ বিষয়ে জানতে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহবুবুর রশিদ তালুকদারের অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করে আমাদের এড়িয়ে যান। এর আগেও তিনি ‘গরীবের কোন শিক্ষা নাই’, ‘ টাকা এনে শিক্ষা নাও’ এধরনের কথা বলে মেরিনে উত্তেজনা সৃষ্টি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort