বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

বন্দরে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইমরান গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৩.৩৬ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

বন্দরে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইমরান (২৮) নামে এক চিহৃিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইমরান বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা বড় মসজিদ এলাকার শরাফত উল্ল্যাহ মিয়ার ছেলে।

ধৃত মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার (২৫ মার্চ) রাত সোয়া ৯টায় বন্দর থানার ফরাজিকান্দাস্থ নিউ আল্লাহর দান নামক খাবারের দোকানের সামনে থেকে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান ভূঁইয়া বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৩(৩)২৪।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ইমরান দীর্ঘ দিন ধরে বন্দরে ২০ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort