মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে হত্যা মামলায় ২০ বছর পর ১৪ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৩.৫৫ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর থানার হত্যা মামলার ২০ বছর পর ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ আসামিকে খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত। এছাড়া ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার কলিমউদ্দিনে ছেলে মো. মাহাবুব, আব্দুস সামাদের ছেলে সামসুল হক, আব্দুল হকের ছেলে আব্দুস সালাম, নুরুল হকের ছেলে রানা, ছোবহানের ছেলে সালাউদ্দিন, আব্দুল বাতেনের ছেলে সামু,কফিল উদ্দিনের ছেলে আ. মজিদ, রজব আলীর ছেলে আহাম্মেদ হোসেন, হবি মিয়ার ছেলে কালু, মাইন উদ্দিনের ছেলে বাহার উদ্দিনের নাম জানা গেছে। খালাসপ্রাপ্তরা হলেন, লিটন ও আরিফ।

রবিবার (২৮ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক উম্মে সরাবন তহুরা’র আদালত ১০ জন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ৪ আসামি পলাতক রয়েছেন।

আদালত পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবদুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, বন্দর থানায় হত্যা মামলায় ‘মামলা নাম্বার বন্দর থানা ২তাং- ১/৭/২০০৪ এর ধারা ৩০২/৩ ‘ ১৬জন আসামির নামে মামলা দায়ের করা হয়।

মামলার ২০ বছর পর ১০জনের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করে বিজ্ঞ আদালত। এই মামলায় লিটন ও আরিফ নামে ২ আনামিকে খালাস দেয়া হয়েছে ও ৪জন আসামি পলাতক রয়েছে। আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort