মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে স্বামীর আগুনে দগ্ধ সুমাইয়ার মৃত্যু, স্বামী শাশুড়ীসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৪.২৭ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

বন্দরে স্বামীর দেওয়া আগুনের দগ্ধ গৃহবধূ সুমাইয়া আক্তার (১৮) ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছেন। মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধিন অবস্থায় ওই গৃহবধূ মৃত্যু বরণ করে।

এ ঘটনায় পুলিশ গত সোমবার (২৪ জুলাই) রাতে বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যৌতুক লোভী স্বামী শাওন (২৯) মা সেলিনা বেগম (৪৫) ও লাখি (৩০) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত শুক্রবার (২১ জুলাই) রাতে বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় এ অগ্নিদগ্ধ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নিহতের মা মাহামুদা বেগম বাদী হয়ে গত সোমবার (২৪ জুলাই) রাতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।

যার মামলা নং- ২৩(৭)২৩। নিহত অগ্নিদগ্ধ গৃহবধূ সুমাইয়া আক্তার বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার জয়নাল উদ্দিনের মেয়ে।

মাহমুদা বেগম জানান, ১০ মাস আগে মেয়ে সুমাইয়া আক্তারকে বন্দর উপজেলার তিনগাও এলাকার সেলিনা বেগমের ছেলে শাওনের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে দেন। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকেরা যৌতুকে জন্য সুমাইয়া আক্তারকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করছে।

সুমাইয়া যৌতুকের বিষয়টি তাকে জানায়। মেয়েরে সুখের কথা চিন্তা করে তিনি সুমাইয়ার স্বামীকে নগদ এক লাখ টাকা দেন। শাওন পুনরায় মেয়ের কাছে আরো ২ লাখ টাকা দাবি করে। দিতে অপরগতা প্রকাশ করলে শাওন ও লাকি মেয়েকে মারধর করে।

 

এক পর্যায়ে শাওন মেয়ের দেহে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় মেয়ের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকি]সাধিন অবস্থায় সকালে মারা যায় সুমাইয়া।

এ ব্যাপারে বন্দর থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় দায়ের করা মামলার সকল আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort