সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাট, ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৯.০৪ এএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

বন্দরে নতুন ধারা কনজ্যুমার প্রডাক্টে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। সন্ত্রাসী হামলার ঘটনার দীর্ঘ ১০ দিন পর এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের মালিক লিটন দে বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে মোল্লা বাবু, টিপু, সুমন ও ওয়াসিমসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে গত ৫ আগস্ট বিকেল ৫টায় বন্দর উপজেলার কল্যান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন সাবেক ভাইস চেয়ারম্যান সানু মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাও এলাকার সন্তোষ দে ছেলে লিটন দে পেশায় একজন ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার কল্যান্দী বাসস্ট্যান্ডস্থ সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু মিয়ার বাড়ি ভাড়া নিয়ে সেখানে নতুন ধারা কনজ্যুমার প্রোডাক্ট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকার পদত্যাগের দিন বিকেলে সোনাকান্দা এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে মোল্লা বাবু একই এলাকার সালামত উল্লাহ মিয়ার ছেলে টিপু, সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে সুমন ও এনায়েতনগর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ওয়াসিমের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র ও আগ্নেঅস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত প্রতিষ্ঠানে হামলা চালায়।

ওই সময় হামলাকারীরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও মেশিনারি জিনিসপত্র ব্যাপক ভাংচুর চালিয়ে ৫৮ বস্তা ডাউল, ২৮ বস্তা ছোলা ডাউল, ক্বারী মোশলা, টিস্যু পেপার,৪টি প্যাকেজিং মেশিন, ৪টি এসি, ১টি ড্রিপ ফ্রিজ, কাপ সিলার মেশিন ১টি, ৪টি ফ্যান, আলু কাটার মেশিনের ডাইস, এক সেট ল্যাব মেশিন,৪ র্কাটুন মগ, স্টোর রুমে থাকা বিভিন্ন মেশিনারিজ, কম্পিউটার, সিসি ক্যামেরা, মনিটর, প্রতিষ্ঠানে ক্যাশে থাকা নগদ ২২ হাজার টাকাসহ সর্বমোট ২৯ লাখ ৯৩ হাজার ৭’শ টাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এ ছাড়াও উল্লেখিত প্রতিষ্ঠানের এক নারী শ্রমিককে জিম্মি করে ০১৯১৯৬৮৮২৪৯ নাম্বার বিকাশে আরো নগদ ২৫ হাজার টাকা ও ০১৪০৭৭৪২৫৭৬ নাম্বার নগদে আরো ৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের মালিক লিটন দে জানান, ভাই আমার সব শেষ হয়ে গেছে। আমি কোন রাজনীতি করিনা। ভাই আমি একজন ব্যবসায়ী। আমার বাড়ি রূপগঞ্জে। আমি তিল তিল করে এ প্রতিষ্ঠানটি এখানে গড়ে তোলেছি। আমি প্রশাসনের কাছে এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort