সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

বন্দরে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৩

  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫, ১০.৫৭ এএম
  • ১০২ বার পড়া হয়েছে

বন্দরে মাদক ব্যবসা বাধা দেওয়ার জের ধরে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত হয়েছে। ওই সময় হামলাকারিরা বাড়ি ঘর ভাংচুর চালিয়ে ২০ হাজার টাকা ক্ষতিসাধন করে নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সন্ত্রাসী হামলায় আহতরা হলো মাসুম (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩২) ও ভাগ্নে রাজু (২৮)। স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

এ ব্যাপারে আহত রাজমিস্ত্রী মাসুম বাদী হয়ে গত শনিবার (১৭মে) দুপুরে হামলাকারি মাদক ব্যবসায়ী সাগর, শরিফ, সেলিম ও শফিকুলসহ ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শুক্রবার (১৬ মে) বিকেল ৫টায় বন্দর উপজেলার কামতাল মালিভিটা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

অভিযোগের বাদী রাজমিস্ত্রী মাসুম মিয়া জানায়, বন্দর উপজেলার কামতাল মালিভিটা এলাকার শামসুল হক মিয়ার ৩ ছেলে সাগর, শরিফ ও সেলিম মিয়া দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ ঘটনায় আমি ও আমার পরিবার উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বাড়ি সামনে মাদক ব্যবসা না করার জন্য বাধা নিষেধ করি।

এ ঘটনার জের ধরে গত শুক্রবার বিকেল ৫টা উল্লেখিত মাদক ব্যবসায়ী ৩ ভাইসহ একই এলাকার মৃত সিরাজুল মিয়ার ছেলে শফিকুল, সেলিম মিয়ার স্ত্রী রেখা (৩০) ও শফিকুল মিয়ার স্ত্রী সোনিয়া আমাকে ও আমার পরিবারকে অকথ্য ভাষায় গালাগালি করে।

আমি সকল বিবাদীদের গালাগালি করতে নিষেধ করলে মাদক ব্যবসায়ী সাগর, শরিফ সেলিম ও শফিকুল আমার বসত ঘরে অনাধিকার ভাবে প্রবেশ করে বাড়িঘর ভাংচুর করে নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় হামলা কারিদের বাধা দিতে গিয়ে আমি ও আমার স্ত্রী ও ভাগ্নে রক্তাক্ত জখম হই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort