মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান। সোনারগাঁও সাহিত্য কুটির অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

বন্দরে সন্ত্রাসী চামড়া রাজু গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫, ১১.৪২ এএম
  • ৯২ বার পড়া হয়েছে

বন্দরে পাওনা টাকা ফেরত চাওয়ায় বীর মুক্তিযোদ্ধার ছেলে ফাহাদ পাঠানকে কুপিয়ে জখম করেছে চামড়া রাজুসহ তার সন্ত্রাসী বাহিনী ।

পুলিশ সন্ত্রাসী হামলার ঘটনার রাতেই পুলিশ র‍্যালী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী চামড়া রাজু আহমেদ (৪৪) কে গ্রেপ্তার করতে সক্ষম হয় । গ্রেপ্তারকৃত রাজু র‍্যালী আবাসিক এলাকার নূর ইসলাম মিয়ার ছেলে।

এ ব্যাপারে আহত ফাহাদ বাদী হয়ে সন্ত্রাসী চামড়া রাজুসহ বেশ কয়েক জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মামলায় শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ মাস পূর্বে সন্ত্রাসী রাজু বীর মুক্তিযোদ্ধা শাহাজাদা পাঠানোর ছেলে ফাহাদ পাঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা ব্যবসার কথা বলে ধার নেয়।

গত বৃহস্পতিবার রাতে রাজুর কাছে তার পাওনা টাকা চাওয়ায় রাজুসহ তার বাহিনীর বাবুল, নাছির, সিফাতসহ কয়েকজন মিলে ফাহাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেয়।

এ ঘটনার পর ফাহাদ পাঠানোর আত্বিয় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপতালে চিকিৎসা করায় এবং থানায় অভিযোগ করে। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে রাজুর সন্ত্রাসী আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় বাকি সহযোগিরা পালিয়ে যায়।

এ ব্যপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য: এই রাজু ঈদের দিন বিভিন্ন বাড়িতে গিয়ে কোরবানীর চামড়া লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort