মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে সন্ত্রাসীদের হাতে সন্ত্রাসী খুন

  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০২৪, ১০.০২ এএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে মনিরুজ্জামান মনু (৪২) নামে এক সন্ত্রাসীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার মদনপুর মুরাদপুরে নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সন্ত্রাসী মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০/১২ জন মিলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহত মনুর স্ত্রী সাবিনার অভিযোগ। নিহত মনু নাসিক ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহত মনুর ছেলে মিনহাজ ও ভাগ্নি মুনমুন জানান, সোনারগাঁও কুতুবপুর মামির জানাজা শেষে শুক্রবার বেলা ১১ টার দিকে মনিরুজ্জামান মনু মদনপুর মুরাদপুর নিজ বাড়িতে অবস্থান করছিল। এসময় একই এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী বাড়িতে ঢুকে ঘর থেকে মনুকে টেনে হেছড়ে বের করে প্রথমে মাথায় গুলি করে। পরে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে পরিবারের লোকজন মনুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে দুপুর ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এলাকাবাসী জানান, নিহত মনু মদনপুর মুরাদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার পরিবারের মধ্যে আবুল পুলিশের ক্রসফায়ারে নিহত হন। এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত মনুর ভাই নুরুজ্জামান নুরা ও বাবুল আক্তার, বড় বোন নিলুফা অপর সন্ত্রাসী গ্রুপের হাতে খুন হয়েছেন। তার পর থেকে মনু কাপাসিয়া বিয়ে বিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতো। বৃহস্পতিবার মনু পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলার কাঁচপুরের কুতুবপুর এলাকায় তার মামি মারা যাওয়ার খবর পেয়ে ওই বাড়িতে যায়। শুক্রবার সকালে মনু নিজ বাড়িতে পৌঁছালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মনিরুজ্জামান মনুকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort