বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

বন্দরে শক্তি ফাউন্ডেশনে ধর্ষণে অন্তঃস্বত্তা নারী গ্রাহক, ধামাচাপার চেষ্টা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩.১৪ এএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

বন্দর থানা নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন শক্তি ফাউন্ডেশনের নবীগঞ্জ শাখায় এক প্রবাসীর স্ত্রীকে দুইলাখ টাকা ঋন দেয়ার প্রলোভনে প্রজেক্ট অফিসার সাইফুল ইসলাম ধর্ষণ করলে ওই নারী অন্তঃস্বত্তা হয়ে পড়ে। পরে ওই নারীর গর্ভের সন্তান ঔষধ দিয়ে অপারেশন করার জন্য বলেন, নয়তো প্রানে মেরে ফেলার হুমকি প্রদান কওে সাইফুল।

এতেও অভিযুক্ত ধর্ষক ক্ষ্যান্ত হননি। শিপন নামে স্থানীয় এক নেতাকে দিয়ে একলাখ টাকার বিনিময়ে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। এ ঘটনায় ভুক্তভোগী বন্দও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায় যে গত ৭/৮ মাস আগে ভুক্তভোগী ওই গ্রাহক শক্তি ফাউন্ডেশন নবীগঞ্জ শাখায় লোন তোলার জন্য আবেদন করলে, আবেদন ফর্রম জমা রেখে দেন। গত আগষ্ট মাসের দশ তারিখে তাকে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে অফিসে নিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রজেক্ট অফিসার সাইফুল।

অভিযোগে আরও উল্লেখ করেন, সাইফুল ইসলাম আমাকে জোর করে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে রেখেছেন আমার গর্ভে সন্তান আসলে আমাকে ঔষধ দিয়ে অপারেশন করার জন্য বলেন, নয়তো প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে শিপন নামে স্থানীয় এক নেতা তার লোকজন নিয়ে একলাখ টাকার বিনিময়ে ধর্ষণ মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান।

এদিকে এ ঘটনা শুনে ভুক্তভোগীর স্বামী প্রবাস থেকে দেশে এসে ধর্ষক সাইফুলের উপযুক্ত শাস্তি দাবি জানিয়ে বলেন, আমার স্ত্রীকে আমি ভালো করে চিনি তাকে লোভে ফেলে দিসে। আমার তিনটা সন্তান আছে, বড় সন্তান অষ্টম শ্রেণীতে পড়েন। তবে অভাবের সংসার থাকায় বিদেশে যাওয়া আর এই সুযোগ কাজে লাগিয়েছে সাইফুল। আমি এই শক্তি ফাউন্ডেশন নামে এনজিও কর্মকর্তা সাইফুলের উপযুক্ত বিচার চাই।

এবিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি আমার জানা নেই বলে ফোন কলটি রেখে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort