মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে রাজিব হত্যা মামলায় গ্রেপ্তার ৩

  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৩.৪৬ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

বন্দরে বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর থানার নবীগঞ্জ কদমতলী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মামলার ১নং এজাহারভূক্ত আসামী কানু মিয়া (৫০) নবীগঞ্জ রুপনগর এলাকার মোস্তফা কামালের ছেলে ৬নং এজাহারভূক্ত আসামী শিমুল (৩১) ও নবীগঞ্জ রেললাইন বেলাল হোসেনের ছেলে ১১নং এজাহারভূক্ত আসামী সৌরভ (১৯)।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৭ জুলাই) দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে মামলার তদন্তকারি কর্মকর্তা। গত বৃহস্পতিবার (৬ জুলাই) হত্যাকান্ডের ঘটনার রাতেই বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 

এর আগে গত বৃহস্পতিবা (৬ জুলাই) সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটে বন্দর থানার নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড়স্থ ওয়ালটন শোরুমের সামনে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নিহত রাজিবের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে শুক্রবার (৭ জুলাই) সকালে ১১ জনের নাম উল্লেখ করে আরো ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

সন্ত্রাসী হামলায় নিহত রাজিবের মৃত দেহ মযনা তদন্তের পর শুক্রবার দুপুরে তার নিজবাড়ি কাইতাখালি এলাকায় আনা হলে সেখানে উৎসক লোকজন ভীড় জমায়। নিহত রাজিব বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।

 

হত্যা মামলার আসামীরা হলো- বন্দর থানার নবীগঞ্জ কদমতলী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে কানু মিয়া (৫০) নবীগঞ্জ রুপনগর এলাকার মহিউদ্দিন ওরফে এমপি ছেলে রাতুল (২৫) নবীগঞ্জ রেললাইন এলাকার রাহুল (২০), নবীগঞ্জ কদমতলী এলাকার ইউসুফ আলী ছেলে সনেট (৩২) একই এলাকার নূর হোসেন মিয়ার ছেলে রানা (৩৯) রুপনগর এলাকার মোস্তফা কামালের ছেলে শিমুল (৩১) নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে হাসান ওরফে পাকিস্তানী হাসান (৩২) রুপনগর এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে শুভ (২৬) নবীগঞ্জ এলাকার রোমান ড্রাইভারে ছেলে সাব্বির (২০) নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার জামাল মিয়ার ছেলে আমিন ওরফে রঙ্গিলা (২১) ও নবীগঞ্জ রেললাইন বেলাল হোসেনের ছেলে সৌরভ (১৯)।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, মামলার ১নং এজাহারভূক্ত আসামী কানু মিয়া অটো ইজিবাইক চুরি ঘটনাকে কেন্দ্র করে মামলার উল্লেখিত সকল আসামীগন গত বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় মামলার বাদিনীর স্বামী রাজিবকে বন্দর থানার নবীগঞ্জ নবঙ্কুর মাঠে নিয়ে চোর সাবস্ত করে।

 

বিচারের এক পর্যায়ে রাত পৌনে ৭টায় উল্লেখিত সকল আসামীগন বাদিনী স্বামীকে নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন অবস্থিত নবঙ্কুর সাংস্কৃতিক ক্লাবের পশ্চিম পাশে নবীগঞ্জ ঘাটগামী রাস্তায় নিয়া ১নং বিবাদী হুকুমে ২নং, ৩নং ও ৪নং আসামী হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে বাদিনী স্বামী বুকের বাম পাশে, দুই হাতে, ডান দিকের পাজরে গুরুত্বর কাটা জখম করে। বাকি অন্যান্য আসামীরা আমার স্বামীকে ধরে রাখে।

পরবর্তীতে বাদিনী স্বামী গুরুত্বর জখম প্রাপ্ত হয়ে নবঙ্কুর সাংস্কৃতিক ক্লাবে গিয়ে পরে যায়। পরে সেখানে উপস্থিত লোকজন বাদিনী স্বামীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষনা করে

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, রাজিব হত্যাকান্ডের রাতেই বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১নং, ৬নং ও ১১নং এজাহারভূক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। মামলার বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort