মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে রাজবাড়ি পুকুরপাড় সড়কটি যেন মৃত্যুর ফাঁদ

  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৪.০২ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডস্থ রাজবাড়ী পুকুরপাড় এলাকায় নিরাপত্তা প্রাচীর না থাকায় মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ওই এলাকায় বসবাসরত মানুষ। মঙ্গলবার সকালে রাজবাড়ি পুকুরপাড় এলাকায় গিয়ে এ চিত্রটি পরিলক্ষিত হয়।

জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডস্থ রাজবাড়ী পুকুরপাড় এলাকাটি অত্যন্ত ঝুকিপূর্ণ। এর কারন হচ্ছে পুকুরপাড় ঘেষে কোন নিরাপত্তা প্রাচীর নেই। যার কারনে যে কোন সময় দূর্ঘটনায় কবলিত হতে পারে মানুষ। কয়েকদিন পূর্বে পুকুরটি ঘেষে একটি দেয়াল ধ্বসে পুকুরের পানিতে পতিত হয়েছে।

এমনকি রাতের অন্ধকারে যানবাহন চলাচলে চরম ঝুকি নিয়ে আসতে হয়। সরকারী চাকুরীজীবী, আইনজীবী, ব্যবসায়ী, প্রবাসী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিশু শিক্ষার্থীসহ অসংখ্য সাধারন মানুষ ওই এলাকায় বসবাস করে।

এলাকাটি ঘনবসতি হওয়ায় ওই পথ দিয়ে সাধারন মানুষের চলাচলও বেশি। যার কারনে পুকুরপাড় ঘেষে নিরাপত্তা প্রাচীর থাকলে বড় ধরনের দূর্ঘটনা থেকে বাচবে ওই এলাকার মানুষ। স্থানীয় ওয়ার্ডের লোকজন একাধিকবার কাউন্সিলর সুলতান আহমেদকে এ বিষয়ে অবগত করলেও তেমন কোন সারা পাওয়া যায় নাই।

তাই রাজবাড়ি পুকুরপাড় এলাকায় মৃত্যুঝুকি থেকে বাচতে ওয়ার্ডবাসী নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর হস্তক্ষেপ কামনা করছে।

এ ব্যাপারে রাজবাড়ি এলাকার সোহাগ বলেন,রাজবাড়ি পুকুরপাড় রাস্তাটির পাশে নিরাপত্তা প্রাচির না থাকায় চরম ঝুকিতে রয়েছে মানুষ। এই পথ দিয়ে অটোবাইক,রিক্সা,হোন্ডাসহ নানা যানবাহন চলাচল করে। সিটি কর্পোরেশনের লাইটগুলোও নষ্ট হয়ে গেছে। রাতের অন্ধকাওে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। তাই কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ বলেন,আমি মেয়র মহোদয়কে অবগত করেছি। খুব দ্রুত তিনি এ সমস্যার নিরসন করবেন।

 

এ ব্যাপারে ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন বলেন, রাজবাড়ি পুকুরপাড় এলাটির সমস্যা শুনেছি। আমি খুব শীঘ্রই যাব। জনগনের সমস্যা নিরসন করাই আমার কাজ। তবে আমি অসুস্থ্য থাকায় যেতে পারিনি। খুব দ্রুত এই সমস্যা নিয়ে মেয়র মহোদয়কে জানিয়ে সমস্যা নিরসন করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort