বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

বন্দরে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি, আমিত দাস অবরুদ্ধ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.২২ এএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করার অপরাধে অমৃত সূত্র ধর (৪২) ও সঞ্জিত সূত্র ধর (৪০) নামে ২ শ্রমিককে অবরুদ্ধ করে রেখেছে একই প্রতিষ্ঠানে চাকুরিরত অন্যান্য শ্রমিকরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দাস্থ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে এ ঘটনাটি ঘটে। অবরুদ্ধ অমৃত সূত্রধর সুদূর ঠাকুরগাঁও জেলার সদর থানার মন্ডলেরগাও এলাকার অনিক চন্দ্র সূত্রধরের ছেলে ও অপর অবরুদ্ধ সঞ্জিত চন্দ্র সূত্রধর পিতা ও তার দেশের ঠিকানা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

পরে বিষয়টি বন্দর থানা পুলিশকে অবগত করলে খবর পেয়ে বন্দর থানা ওসি তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অবরুদ্ধ অমৃত চন্দ্র সূত্রধর ও সঞ্জিত সূত্রধর নৌবাহিনী হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, ডকইয়ার্ড শ্রমিক অমৃত চন্দ্র সূত্রধর ও সঞ্জিত চন্দ্র সূত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবী (সাঃ)কে নিয়ে বাজে মন্তব্য করে কটুক্তি করে। এ ঘটনায় সাধারণ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে উল্লেখিতদের অবরুদ্ধ করে রাখে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা কটুক্তিকারি দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে সোনাকান্দা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort