রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

বন্দরে বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৪.৪০ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

বন্দরে বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজিব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে বন্দর থানার নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড়স্থ ওয়ালটন শোরুমের সামনে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত রাজিব বন্দর থানার ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ উদ্ধারের পর সুরুতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। হত্যাকান্ডের ঘটনায় বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. আবু বকর সিদ্দিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অটো চুরির ঘটনা নিয়ে বন্দর থানার নবীগঞ্জ কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে রাজিব এর সাথে একই থানার নবীগঞ্জ কদমতলী রুপনগর এলাকার এমপি কালাম মিয়ার ছেলে রাতুলের সাথে পূর্ব বিরোধ ছিল।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে নবীগঞ্জ এলাকায় এ নিয়ে বিচার শালিস বসে। বিচার শালিসি চলাকালে এক পর্যায়ে রাতুলসহ কয়েকজন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে এলাপাথারী ভাবে ছুরিকাঘাত করে কৌশলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মুমুর্ষ অবস্থায় রাজিবকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করি।

 

এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort