সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

বন্দরে বিএনপির দুই গ্রুপের বিরোধে দুই হত্যার ঘটনায় মামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১.৫২ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের বিরোধে দুই হত্যার ঘটনায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গত রোববার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহতের মেয়ে রোখসানা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা এবং মেহেদী হাসান হত্যার ঘটনায় সোমবার (২৩ জুন) দুপুরে তার ভাই খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে অপর একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে কুদ্দুস হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

 

মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রাজমিন্ত্রী আব্দুল কুদ্দুস হত্যা মামলায় সাবেক কাউন্সিলর হান্নান সরকারকে হুকুমের আসামি করে বাবু ওরফে জুয়াড়ি বাবুসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মেয়ে রোখসানা আক্তার।

এই মামলায় শাকিল ও জজ মিয়া নামের দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেদী হত্যার হত্যার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামী করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাত ৯টার দিকে বন্দর শাহী মসজিদ এলাকায় আধিপত্য বিস্তার ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের বিরোধ ও সংঘর্ষের ঘটনায় রাজমিস্ত্রী আব্দুল কুদ্দুস (৭০) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

এই ঘটনার আড়াই ঘন্টার ব্যবধানে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মেহেদী হাসানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বহিস্কৃত বিএনপি নেতা হান্নান সরকার সমর্থক বাবু-মেহেদী এবং সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউসার সমর্থক রনি-জাফর গ্রুপের মধ্যে এই বিরোধের জের ধরে এই দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort