বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

বন্দরে বাস চালককে পিটিয়ে হত্যা, আটক ১

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৩.৫৯ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

বন্দরে শফিকুল ইসলাম (৩০) নামে এক বাস চালককে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে ধামগড় ফাঁড়ী পুলিশ খবর পেয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

 

এর আগে গত বুধবার (২৬ জুলাই) রাতের যে কোন সময় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুরস্থ খান বাড়ির সামনে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

 

এ ঘটনায় পুলিশ আবু রায়হান (২২) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃত যুবক আবু রায়হান বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার দুলাল মিয়ার ছেলে বলে জানাগেছে।

 

নিহত বাস চালক শফিকুল বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন বাস চালক। হত্যাকান্ডের ঘটনায় বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে শফিকুল বাড়ি থেকে বের হয়। বৃহস্পতিবার ভোরে তার লাশ উদ্ধার করে পুলিশ। কে বা কাহারা শফিকুল হত্যা করে আমরা জানি না। শফিকুল হত্যাকারিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

বন্দর থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর খান বাড়িস্থ এশিয়ান হাইওয়ে সড়কের সামনে বাস শফিকুলের মরদেহ পড়েছিল।

 

এ খবর পেয়ে ভোর ৪টার দিকে ধামগড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনর্চাজ এসআই তৌহিদদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট মর্গে পাঠানো হয়েছে।

 

ময়না তদন্তের পর জানাযাবে কি ভাবে হত্যা করা হয়েছে। তবে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় রাতে নিহত শফিকুলের সঙ্গে থাকা আবু রায়হান (২২)কে জিজ্ঞাসাদের জন্য আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort