শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবি, সাংবাদিক ও কলামিস্ট মোঃ মামুন হোসেন: এক বহুমাত্রিক প্রতিভার নাম ঢাকা থেকে বিভিন্ন দূরপাল্লার বাসের নতুন ভাড়া নির্ধারণ: তালিকা প্রকাশ বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন রাজনীতি ও আমলাতন্ত্রের দুর্নীতির চক্রে রাষ্ট্রের ক্ষয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনৈতিক আবদার না মেটানোয় ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা

বন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন

  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯.০৪ পিএম
  • ১ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘সবুজ বসতি’ হিসেবে গড়ে তুলতে বনায়নকে নিত্যদিনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়েছেন। এই জাতীয় লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দূরদর্শী নেতৃত্বে দেশজুড়ে সবুজায়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্টের নির্দেশে বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চিনারদী এলাকায় ৮০টি বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ইদ্রিস আলী, উপজেলা প্রশিক্ষক মো. জাহাঙ্গীর আলম শরীফ, উপজেলা প্রশিক্ষিকা মোছা. রোজিনা পারভীন এবং ভাতাভোগী সদস্য/সদস্যা ও ভিডিপি সদস্য/সদস্যাগন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort