বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, যানজট, ভোগান্তি

  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০২৪, ৯.৩১ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (১১ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার টোটাল ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা সোয়া বারোটা থেকে সোয়া ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে বন্দর থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন। এর আগে সোমবার (১০ জুন) বিকালে বকেয়া বেতনের দাবিতে বন্দরের মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে স্থানীয় লারিজ ফ্যাশন নামের গার্মেন্টের শ্রমিকরা। এতে চার ঘণ্টা স্থায়ী এই অবরোধের কারণে সড়কে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

টোটাল ফ্যাশনের আন্দোলনরত শ্রমিকেরা বলেন, ‘আমাদের গত মাসের বেতন ও ঈদের বোনাস এখনও পরিশোধ করা হয়নি। বেতন-বোনাস চাইলে মালিকপক্ষ গড়িমসি করে বারবার। আমরা হিসাব বিভাগে যোগাযোগ করলে তারাও কবে বেতন-বোনাস দেওয়া হবে তা জানাতে পারেনি। বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নেমেছি।

প্রতিষ্ঠানটির শ্রমিক মাকসুদা জানান, বেতন-বোনাসের বিষয়ে কারখানার কর্মকর্তারা আমাদেরকে কিছুই বলেন না। এর আগেও এরকম করেছেন তারা। ঈদের আগে বেতন-বোনাস না পেলে আমাদের কষ্টের আর শেষ থাকবে না।

সড়ক অবরোধের খবর পেয়ে বন্দর থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন, বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক জানান, শ্রমিকেরা আমাদের অনুরোধে রাস্তা থেকে সরে গেছেন। মালিকপক্ষও আগামীকালের মধ্যে বেতন-বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort