সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্ট মালিক অবরুদ্ধ

  • আপডেট সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৩.০০ এএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে কামতাল এলাকায় টোটাল ফ্যাশন গার্মেন্টের ১২শ’ শ্রমিকের বকেয়া বেতন না দিয়ে পালানোর চেষ্টার অভিযোগ তুলে গার্মেন্ট মালিককে অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা। মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল থেকে গার্মেন্ট মালিক হাসিবউদ্দিনকে অফিস কক্ষে আটক রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯ টা পর্যন্ত মালিক অবরুদ্ধ রয়েছে।

শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বকেয়া বেতন রয়েছে। স্টাফদের বকেয়া রয়েছে পাঁচ মাসের। গতকাল মঙ্গলবার শ্রমিকদের বেতন পরিশোধ করবেন বলে মালিক পক্ষ সময় বেধে দিয়েছেন। পরে মালিকপক্ষ ১০ ট্রাক ভর্তি করে মালামাল নিয়ে পালিয়ে যাইতে চাইলে শ্রমিকরা বাধা দেয়।

মালিকপক্ষ যে কোন সময় গার্মেন্ট বন্ধ করে চলে যাবেন। এ আশঙ্কায় শ্রমিক গার্মেন্টের অফিস কক্ষ তালা লাগিয়ে ব্যবস্থাপনা পরিচালক হাসিব উদ্দিন ও ব্যবস্থাপক কবিরুলকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

অপারেটর শ্রমিক কুলসুম বেগম বলেন, আজ দুইমাসের বেতন দেয়ার প্রস্তুতি দিয়েছিলেন মালিক হাসিবউদ্দিন। কিন্তু তারা কোন বেতন না দিয়ে সকল মালামাল নিয়ে পালানোর চেষ্টা করেছে।

স্থানীয় শ্রমিক তাওলাদ বলেন, গত দুই মাস বেতন না দেওয়ায় ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। এমনকি প্রতিষ্ঠান যে কোনো সময় বিক্রি করে দেয়ার পায়তারা করছে মালিক পক্ষ । তাই আমরা মালিককে অবরুদ্ধ করে রাখেছি।

এ বিষয়ে মালিক হাসিব উদ্দিন বলেন, শ্রমিকদের বকেয়া বেতন আগামী পাঁচ সাত দিনের মধ্যে পরিশোধ করা হবে।

এ বিষয়ে কথা বলতে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফার মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort