সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুভ উদ্বোধন

  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৩.৫২ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

”দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ শ্লোগানে সারা দেশের ন্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ইং শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় বন্দর ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশনে এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা।

 

বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমন, বন্দরে প্রবীন সাংবাদিক এস.এম. আব্দুল্লাহসহ গনমান্য ব্যাক্তিবর্গ।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার জিন্নাত আলী খান, বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বদরুল আলম ভূঁইয়া ও মোঃ মোছা ভূঁইয়া, স্টেশন ড্রাইভার দেলোয়ার হোসেন, ফায়ার ফাইটার মোঃ আব্দুর রফ, সাইফুল মৃধা, মোঃ আতিকুর রহমান, মোঃ শাকিল আহাম্মেদ, মোঃ মেহেদী হাসান ও মোঃ নাঈমুর রহমানসহ বন্দর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর শুভ উদ্ধোধন কালে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা বলেন, অগ্নিকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ফাইটাররা তাদের জীবন বাজি রেখে সাধারন মানুষের জান মাল রক্ষার্থে নিরলস ভাবে কাজ করে আসছে।

তারা অত্যন্ত নিষ্ঠার সাথে সাধারন মানুষকে সেবা প্রদান করে আসছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সপ্তাহ শুভ উদ্বোধন উপলক্ষে আমি ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তাদের সাধুবাদ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort