মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে নিখোঁজের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি, ১ দিনে দুই বোন নিখোঁজ

  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪, ৩.২৬ এএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

বন্দরে গৃহবধূ, স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনা আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় গত শনিবার (২৯ জুন) বিকেল ৪টায় বন্দর থানার পুরান বন্দর চৌধুরী বাড়ী (হাবিব নগর) এলাকা থেকে গৃহবধূ সাথী আক্তার (১৮) ও তার ছোট বোন মীম (১১) নামে এক কিশোরী টেইলার্সে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে রোববার (৩০ জুন) দুপুরে নিখোঁজ গৃহবধূর স্বামী ও নিখোঁজ কিশোরী পিতা বাদী হয়ে বন্দর থানায় পৃথক ২টি নিখোঁজ জিডি এন্ট্রি করে। যার জিডি নং- ১৩ ৭৩ ও অপর জিডি নং- ১৩৭৪ তাং- ৩০-৬-২০২৪ইং।

থানা সূত্রে জানা গেছে, গত শনিবার (২৯ জুন) বিকেল ৪টায় পুরান বন্দর চৌধুরী বাড়ী ( হাবিব নগর) এলাকার শাওন মিয়ার স্ত্রী সাথী আক্তার ও তার ছোট বোন মীম ট্রেইলার্স যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজ গৃহবধূ সাথী আক্তার ও মীম উল্লেখিত এলাকার দেলোয়ার হোসেন কাজী মেয়ে।

অনেক স্থানে খোজাখুজি করে নিখোঁজ দুই বোনের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় পৃথক দুইটি নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়।

সচেতন মহল জানিয়েছে, বন্দরে বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বন্দর থানায় দায়েরকৃত নিখোঁজ জিডি মধ্যে অধিকাংশ নিখোঁজ জিডির ভিকটিমরা প্রেমের টানে ঘর ছাড়ছে।

এদিকে পুলিশ জিডি পেয়ে নিখোঁজ দুই বোনকে খুঁজে পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort