বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

বন্দরে নারী কাউন্সিলরের ভাই জখমের মামলায় রকিব গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩, ৪.৩৩ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

মাদক ব্যবসা বাধা দেওয়ার জের ধরে বন্দরে নারী কাউন্সিলর শিউলী নওশাদের ছোট ভাই আব্দুস সালাম জখমের মামলার ৩নং এজাহারভূক্ত আসামী হামলাকারি রকিব (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতকে রোববার (১১ জুন) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত শনিবার (১০ জুন) রাতে বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ওই হামলাকারিকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত বুধবার (৭ জুন) রাত ১১টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা রাস্তা মোড়ে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে সন্ত্রাসী হামলায় আহত আব্দুস সালাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত মিরাজসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৫(৬)২৩ ধারা- ৩৪১/ ৩০৭/ ৩২৩/৩২৬/ ৩৭৯/ ৫০৬ পেনাল কোড-১৮৬০।

 

গ্রেপ্তারকৃত রকিব বন্দর থানার ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুর এলাকার আলম মিয়ার ছেলে। মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুর এলাকার আলম মিয়ার ছেলে আকাশ একই এলাকার নুর হোসেন মিয়ার ছেলে মিরাজ হোসেন দীর্ঘ দিন ধরে পশ্চিম হাজীপুর, সোনাকান্দা ও দড়ি-সোনাকান্দা এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছিল।

গত মঙ্গলবার (৬ জুন) রাত ১০টায় মাদক ব্যবসায়ী আকাশ ও মিরাজ হোসেন দড়ি সোনাকান্দা বালু মাঠে ইয়াবা বিক্রি সময় একই এলাকার মৃত আবুল হাসেম মিয়ার ছেলে আব্দুস সালাম তাদের বাধা প্রদান করলে উল্লেখিত মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে মহিলা কাউন্সিলারের ছোট ভাই আব্দুস সালামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রান নাশের হুমকি দেয়।

 

এর ধারাবাহিকতায় গত বুধবার (৭ জুন) রাত ১১টায় আব্দুস সালাম মিয়া দড়ি-সোনাকান্দা রাস্তার মোড় হইতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলে ওই সময় উৎপেতে থাকা উল্লেখিত ২ মাদক ব্যবসায়ীসহ আকাশের পিতা আলম মিয়া ও তার ছেলে রকিব ধারালো অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে আব্দুস সালামের উপর অতর্কিত হামলা চালায়।

ওই সময় হামলাকারিা সুইচ গিয়ার চাকু দিয়ে আব্দুস সালামকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে পুচিয়ে কাটা জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী জখম অবস্থায় আব্দুস সালামকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আহত বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ গত শনিবার রাতে হামলাকারি রকিবকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort