বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

বন্দরে ডোবা থেকে লাশ উদ্ধারের ঘটনায় ২জন গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৩.৫০ এএম
  • ২১০ বার পড়া হয়েছে

বন্দরে ওর্য়াকশপ শ্রমিক আবু বক্কর (২১) হত্যা মামলায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে, গত ২০ জুন রাতে বন্দর থানার কলাবাগ ও ঝাউতলা এলাকায় পৃথক অভিযান উল্লেখিতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার উত্তর কলাবাগ এলাকার রিপন মিয়ার ছেলে নাদিম (২১) ও বন্দর ঝাউতলা এলাকার মৃত সামছুল হকের ছেলে সোহাগ (২০)।

জানা গেছে, গত ১৯ জুন সকাল সাড়ে ৯টায় বন্দর কলাবাগস্থ জনৈক আব্দুল কাদির মিয়ার পুকুর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। এর আগে গত শনিবার (১৭ জুন) বিকেল ৫টায় বন্দর ঝাউতলা কলাবাগস্থ নিজ বাড়ি থেকে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়।

এ ব্যাপারে গত মঙ্গলবার (২০ জুন) রাতে নিহতের পিতা হারুন অর রশীদ বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৪(৬)২৩ ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর সিদ্দিক জানান, আবু বক্কর হত্যাকান্ডের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort