মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর

বন্দরে ডিবি’র হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৪.২১ এএম
  • ২৯১ বার পড়া হয়েছে

বন্দরে ২৫০ বোতল ফেন্সিডিলসহ আনিসুর রহমান রানা (২৪) নামে এক কুমিল্লার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান কালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম (৩৫) নামে বন্দরে আরো এক মাদক কারবারি কৌশলে পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে বন্দর থানার মুখফুলদী নয়ানগরস্থ পলাতক আসামী মাসুমের ভাড়াকৃত দোকানে রক্ষিত মটর সাইকেলের তেলের ট্যাংকি ও পিছনের সিট কভারের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১শ’বোতল ও দোকানের সুতার স্তপের মধ্যে রক্ষিত আরো ১শ’ ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি আনিছুর রহমান রানা কুমিল্লা জেলার কোতয়ালী থানার বাঘবের এলাকার হারুন অর রশিদ মিয়ার ছেলে বলে জানা গেছে। পলাতক আসামী মাসুম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদি নয়ানগর এলাকার বাসিন্দা।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ রুহুল আমিন বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই উপ-পরিদর্শক সৈয়দ রুহুল আমিনসহ সঙ্গীয় র্ফোস গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বন্দর থানার মুখফুলদী নয়ানগরস্থ মাদক ব্যবসায়ী মাসুমের দোকানে অভিযান চালায়।

অভিযান কালে মাদক ব্যবসায়ী মাসুম ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। টরে ডিবি পুলিশ দোকানে তল্লাশী করে সুতার স্তুপ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল ও মটর সাইকেলে তেলের ট্যাংকি ভিতরে ও পিছনের সিট কভারের বিশেষ কায়দায় রক্ষিম আরো ১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

ডিবি পুলিশ জানিয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ী আনিসুর রহমান রানা দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ বন্দরসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসায় করে সে দীর্ঘ দিন ধরে নিজে মটর সাইকেল চালিয়ে কুমিল্লা থেকে ফেন্সিডিল বহন করে পলাতক আসামী মাসুমের বাড়িতে আসে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে ডিবি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort