বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

বন্দরে টিকটকার সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেললেন স্ত্রী

  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৭.৫০ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় শাকিল বেপারী ওরেফ জুনিয়র সাকিব (৩০) নামে এক টিকটকারে পুরুষাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী টিকটকার শিখা খান (২৯)। পুলিশ স্থানীয়দের সহায়তায় শিখা খানকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জুলাই) ভোররাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কান্দীপাড়া এলাকায়। আহত শাকিল বেপারিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মাদারীপুর জেলার একই থানার নয়াকান্দী কাঠের পুল এলাকার মিন্টু বেপারীর ছেলে। আটককৃত শিখা খান মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার সন্তষপাড়া এলাকার জুম্মান খানের মেয়ে। সে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দীপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে বাড়ী নির্মান করে বসবাস করে আসছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২ বছর পূর্বে শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিবের সাথে শিখা খানের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয়। টিকটকার শিখা খানের পূর্বে আরো ২টি বিয়ে হয়েছিল। এ ছাড়াও টিকটকার শাকিল খান ওরফে জুনিয়র সাকিব বিভিন্ন মেয়েদের সাথে পরকিয়া করে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়া বিবেদ লেগে থাকতো। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাত ৪টায় শিখা খান ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার স্বামী শাকিল বেপারী ওরফে জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে শিখা খানকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আটককৃত নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort