বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে জমি বুঝিয়ে দিতে এসে অবরুদ্ধ হলেন রেলওয়ের কর্মকর্তারা

  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৯.২২ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

বন্দরে রেলওয়ের জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৈধ লীজ প্রাপ্তদের জমি বুঝিয়ে দিতে এসে অবৈধ দখলদার কর্তৃক রেলওয়ের কর্মকর্তারা অবরুদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ওই সময় লীজপ্রাপ্ত ব্যক্তি হামলার শিকার হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ওই সময় অবৈধ দখলদারে অনৈতিক কর্মকান্ডে অসহায় হয়ে পড়েছিল জিআরপি পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় রেলওয়ের কর্মকর্তারা মুক্ত হয়ে ঢাকা চলে যান। ঢাকা কমলাপুর থেকে আসা সার্ভেয়ার মাকসুদুর রহমান ও কানুনগো রুহুল আমিন মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জ বাস স্ট্যান্ডে এসে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বলে। ওই সময় ৫০/৬০ জন অবৈধ দখলদার তাৎক্ষনিক ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের অবরুদ্ধ করে ফেলে। ওই সময় জমির লীজপ্রাপ্ত সোহেল মিয়ার তার কাগজ দেখালে অবৈধ দখলদারদের লোকেরা তার উপর হামলা চালিয়ে বেদম মারধর করে। পরে রেলওয়ে কর্মকর্তারা অবৈধ দখলদারদের উচ্ছেদ ও বৈধ লীজপ্রাপ্তকে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হয়ে চলে যান। লীজপ্রাপ্ত গণপিটুনির শিকার হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে নাজির হোসেন, জাহিদ, শাহজালাল মোল্লা, গিয়াস উদ্দিন, তাজুুল ইসলাম ও টিটুসহ অজ্ঞাত ৫/৬জনকে অভিযুক্ত করা হয় বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort