মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে জমি ও সরকারি হালট দখল করে কারখানা নির্মাণ, মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৪.১৫ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মনারবাড়ি এলাকায় সরকারি হালট ও মালিকানা জমি দখল করে ডিআর পেপার ইন্ডাষ্ট্রিজ লিঃ নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে।

সম্প্রতি একটি অভিযানে ভ্রামাম্যন আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট হালটটি দখল মুক্ত করে কোম্পানীকে হুশিয়ার করে দিলেও অভিযানের দু’সপ্তাহ না যেতেই পেপার মিল কর্তৃপক্ষ তাদের অবৈধ নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

এদিকে মালিকানা জমি ফিরে পেতে জনৈক ভূমি মালিক মনির হোসেন নারায়ণগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে একটি পিটিশন দাখিল করেন। যার মামলা নং ৬১৪/২০২৩। মামলায় ডিআর পেপার ইন্ডিাষ্ট্রিজের জনৈক দীলু চৌধুরী ও ভারপ্রাপ্ত অফিসার মো. জামানকে বিবাদী করা হয়।

ইতোমধ্যে পিটিশনটির সঠিক তদন্ত প্রতিবেদনের জন্য গত ৩০ জুলাই বন্দর থানায় প্রেরণ করা হলেও রহস্যজনক কারণে অদ্যাবধি ওই পিটিশনের তদন্ত ভার কাউকে দেয়া হয়নি। প্রশাসনের রহস্যজনক ভূমিকার ফলে ভুক্তভোগী মনির হোসেন দিশাগ্রস্থ হয়ে পড়েছেন।

 

এ ঘটনাকে ঘিরে গোটা মনারবাড়ি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় চাউর হচ্ছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি মোটা অংকের টাকার বিনিময়ে কোম্পানীর সঙ্গে আঁতাত করে নিরীহ ভূমি মালিকদের সম্পত্তি এবং সরকারি হালট দখল করে মিলটি পুর্নাঙ্গভাবে নির্মাণের পাঁতারা চালিয়ে আসছে।

বিষয়টি প্রশাসনের উর্দ্ধতন মহলসহ নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভাগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort