মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে চেয়ারম্যান পূত্র শুভ বাহিনীর তান্ডব, অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর টাকা লুট

  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩, ৩.৫৬ এএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

বন্দরে তান্ডব চালিয়ে এক ব্যবসায়ীর দুই লাখ ছিনিয়ে নিয়ে গেছে চেয়ারম্যান পূত্র শুভ ও বাহিনী। শুক্রবার সন্ধ্যায় লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড বাহাউদ্দিনের মাঠে মোজ্জাম্মল মিয়ার চায়ের দোকানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

আহত ভুক্তভোগী ব্যবসায়ী নূরুজ্জামান মোল্লা(৪৭) কামতাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর উপজেলা প্রতিনিধি। সন্ত্রাসী মাহমুদুর হাসান শুভ মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে পুলিশের হামলা সহ ডজন মামলার আসামি। এঘটনায় আহত নূরুজ্জামান মোল্লার স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় একটি একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানাগেছে, নূরুজ্জামান মোল্লা , অপর এক প্লাস্টিকের দানা ব্যবসায়ী রাজু আহম্মেদকে পাওনা দুই লাখ টাকা দিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড মসজিদের বিপরীতে বাহাউদ্দিনের মাঠে মোজ্জাম্মেল মিয়া চায়ের দোকানে যায়।

 

এসময় দোকানের ভেতরে বসে মাথা নিচু টাকা গননা করছিলো। এ মুহুর্তে শুভ ও তার বাহিনীর ৬/৭ জন সন্ত্রাসী সাদা মাইক্রোবাস হাইস নিয়ে মাঠে নেমে দোকানে ঢুকে নূরুজ্জামানকে লাথি দিয়ে ফেলে মাথায় অস্ত্র ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা হাইস নিয়ে দ্রুত পালিয়ে যায়। এখবর পেয়ে স্থানীয় লোকজন আহত অবস্থায় নূরুজ্জামানকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছেন।

বন্দর থানার ইন্সপেক্টর তদন্ত আবু বকর ছিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে মোটরসাইকেলের কাগজপত্র চাওয়ায় কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শফিউল্লাহ সহ ৪ সদস্যের ওপর হামলা চালিয়েছে শুভ ও তার বাহিনী। ৩০ লাখ টাকা চাঁদার দাবিতে ধামগড় ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড সদস্য হাজী সফুরউদ্দিনকে তুলে নিয়ে নির্যাতন চালায় শুভ বাহিনী।

গত মঙ্গলবার দুপুরে চাঁদার দাবিতে কামতাল গ্রামের অবস্থিত টোটাল ফ্যাশন গার্মেন্টে গেইটে হামলা চালায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort