বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন। এইচএসসি পরীক্ষায় ঢাকা বোড মানবিক বিভাগ ১ ম স্থান অর্জন করছেন সুমনা নবীগঞ্জ খেয়াঘাটে সুস্বাদু খাবারের ধুম: সাবিহা সাথী কিচেনে ভিড় মাথার ওপর ঝুলছে ‘মৃত্যুফাঁদ’: গলাচিপাসহ নারায়ণগঞ্জে অবৈধ ডিস-ওয়াইফাই তারে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত নওগাঁয় অটোচার্জার গ্যারেজে ডাকাতি: গাইবান্ধায় অভিযান চালিয়ে দুইজন গ্রেপ্তার আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ

বন্দরে গ্যাস সিলিন্ডার র্নিগত গ্যাস থেকে বসত ঘরে অগ্নিকান্ড

  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৯.৪৯ এএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

বন্দরে অসাবধানতা বসত গ্যাস সিলিন্ডারের র্নিগত গ্যাস থেকে বাসা বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই সময় বাড়িতে কেউ না থাকার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকান্ডে বসত বাড়ি ও ঘরের বিভিন্ন আসভাবপত্র সম্পর্ন পুড়ে গিয়ে কমপক্ষে ৮/১০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাড়ি মালিক গণমাধ্যমকে এ কথা জানিয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার কদম রসুল বাগবাড়িস্থ সেলিম প্রধানের বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এলাকাবাসীকে সাথে নিয়ে কমপক্ষে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১২টা সময় আগুন নিয়ন্ত্রনে আসে।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে সেলিম প্রধান ও তার স্ত্রী কর্মস্থলে যায়। সে সাথে তার সন্তানেরাও স্কুলে যায়। অসাবধানতা বসত ঘরে রক্ষিত গ্যাস সিলিন্ডারের র্নিঘত গ্যাস থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়ে মুহূর্তে মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরে।

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলী আজগর জানান, আগুনের খবর পেয়ে আমাদের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আমাদের তদন্ত অব্যহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort