মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে কোচিং না করার জেরে শিক্ষার্থীকে পিটিয়ে আহত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৪.৩৮ এএম
  • ১৫০ বার পড়া হয়েছে

বন্দরে কোচিং না করার জের ধরে গিয়াস উদ্দিন চৌধুরী মডার্ন একাডেমি দশম শ্রেণীর ছাত্র রাহাতকে বেদম পিটিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে গিয়াস উদ্দিন চৌধুরী মডার্ন একাডেমীর চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী ও উল্লেখিত প্রতিষ্ঠানের গনিত শিক্ষক সোহেলের বিরুদ্ধে।

সোমবার (১৩ মে) বেলা ১১টায় বন্দর আমিন আবাসিকস্থ উল্লেখিত একাডেমিতে এ ঘটনাটি ঘটে। একাডেমি চেয়ারম্যান ও গনিত শিক্ষক কর্তৃক ছাত্র নির্যাতনের ঘটনায় অভিভাবক মহল এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে আহত শিক্ষার্থীর তার মা জানান, গিয়াস উদ্দিন চৌধূরী একাডেমি গনিতের শিক্ষক সোহেল তার ছেলেকে আলাদাভাবে কোচিং করার জন্য চাপ সৃষ্টি করে। আমার ছেলে শিক্ষকের কথায় রাজি না হওয়ায় প্রতিনিয়ত তার উপর ক্ষোভ প্রকাশ করেন এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় অপমান অপদস্থ করে।

এর ধারাবাহিকতায় সোমবার আমার ছেলে স্কুলে দেরি করে আসলে গনিতের শিক্ষক সোহেল আমার ছেলেকে এলোপাথাড়ি ভাবে মারধর করেন। বিষয়টি আমার ছেলে স্কুলের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের কাছে অভিযোগ জানালে তিনিও ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে এলোপাথাড়ি ভাবে মারধর করেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে স্কুল গেলে গণিত শিক্ষক সোহেলকে স্কুলে পাওয়া যায়নি তবে এ ব্যাপারে গিয়াস উদ্দিন চৌধুরী মডার্ন একাডেমীর চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থী নিয়মিত স্কুলে উপস্থিত না থাকায় তাকে শাসন করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান বলেন, আমি আপনার মাধ্যমে বিষয়টা অবগত হলাম, স্কুলে গিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort