বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে কিশোরী ধর্ষণের মামলায় লম্পট সেলিম গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৯.৪০ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

বন্দরে ১০ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনার ৯ দিন পর অবশেষে ভাড়াটিয়া লম্পট ধর্ষক সেলিম (৩৫)কে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার র‌্যালী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয়।

ধৃত ধর্ষক সেলিম মিয়া সুদূর রাজশাহী জেলার চন্দ্রিমা থানার শিরইল কলোনী এলাকার মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে। বর্তমানে সে বন্দর র‌্যালী আবাসিক ৩নং গলি এলাকার নূর আলম মিয়ার ভাড়াটিয়া। সেলিম মিয়াকে উল্লেখিত মামলায় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় বন্দর র‌্যালী আবাসিকস্থ নূর আলম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ধর্ষনের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ধর্ষিতা কিশোরী পিতা শাহীন মিয়া বাদী হয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে লম্পট সেলিম মিয়াকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৮(২)২৪। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে শুক্রবার দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

জানাগেছে, মামলার বাদী শাহিন মিয়া ও তার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর র‌্যালী আবাসিক এলাকার লিটন মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। প্রতিদিনের ন্যায় গত ১৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১০টায় ভাড়াটিয়া শাহীন মিয়ার ১০ বছরের অবুঝ কিশোরী তাদের ভাড়াটিয়া বাসার সামনে খেলা করার সময় একই এলাকার নূর আলম মিয়ার ভাড়াটিয়া লম্পট সেলিম মিয়া হঠাৎ কিশোরীকে ডেকে নিয়ে দোকানে পাঠায় সিগারেট আনার জন্য।

পরে অবুঝ কিশোরী তার কথা মতে দোকান থেকে সিগারেট নিয়ে সেলিম মিয়ার ভাড়াটিয়া ঘরে গেলে ওই সময় সেলিম মিয়া উক্ত কিশোরীকে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় ওই সময় লম্পট সেলিম মিয়া ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort